পাঁচ হাজার বছরের প্রাচীন কুয়ো | ধাপে ধাপে নেমে গেছে সিঁড়ি | অবিষ্কার হল কচ্ছের ঢোলাভিরা এলাকায় | পুরাবিদদের মতে, হরপ্পা সভ্যতার অন্যতম এই নিদর্শন মহেঞ্জোদারোতে উদ্ধার হওয়া বিখ্যাত স্নানঘরের থেকে অন্তত ৩ গুণ বেশি বড় |

হরপ্পা সভ্যতার নিদর্শন যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মিলেছে তার মধ্যে অন্যতম ভারতের ঢোলাভিরা | আধুনিক ভারতের কচ্ছের মধ্যে পড়ে এই এলাকা | এখানে খননের ফলে মিলেছে সিন্ধু সভ্যতার বহু নিদর্শন | সেই আবিষ্কারে নতুন পালক এই ধাপ-কুয়ো |

৭৩.৪ মিটার চওড়া এবং ২৯.৩ মিটার চওড়া এই কুয়ো বানানো হয়েছিল জলাধার হিসেবে | সেরকমই মনে করছেন পুরাতত্ত্ববিদরা | কিন্তু ১০ মিটার গভীর এই জলাধারে কোথা থেকে জল আসত সেই নিয়ে ধন্ধে ঐতিহাসিকরা | হতে পারে হয়তো কোনও বড় হ্রদ এবং উপকূলরেখা চাপা পড়ে আছে ভূস্তরের নীচে |

এই জলাধার ছাড়াও খননে উঠে এসেছে বেশ কিছু বাসনপত্র | গবেষণা চলবে সেগুলো নিয়েও | দেখা হবে কোন ধরনের জনজাতি বসবাস করত এখানে | এই নতুন আবিষ্কার দ্রাবিড় সভ্যতা নিয়ে গবেষণার অনেক দিক খুলে দেবে বলে মনে করছেন ঐতিহাসিকরা |

সুত্রঃ banglalive.com