মঙ্গল অভিযানে বড় সাফল্য ভারতের | মহাকাশযানের মূল রকেট ইঞ্জিন দীর্ঘদিন ঘুমন্ত থাকার পরে test fire-এ সফল হয়েছে | ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে perfect burn তাই হয়েছে ইঞ্জিনের ক্ষেত্রে | সোমবারের এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে এ বার ২৪ সেপ্টেম্বরের অপেক্ষা | সেদিনই লালগ্রহের কক্ষে প্রবেশ করবে মঙ্গলযান | গত বছর ৫ নভেম্বর যাত্রা শুরু করে এই মহাকাশযান | ইসরোর বিজ্ঞানীরা সাগ্রহে তাকিয়ে সেই দিনটির দিকে |

সুত্রঃ banglalive.com