রবীন্দ্রনাথ ঠাকুর (সাহিত্যে নোবেল, ১৯১৩) --- ১৯৩২-৩৩-এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে রামতনু লাহিড়ি অধ্যাপক ছিলেন। স্যার চন্দ্রশেখর বেঙ্কটরামন (পদার্থবিদ্যায় নোবেল, ১৯৩০) --- ১৯১৭ থেকে ১৯৩৪ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে পালিত অধ্যাপক পদে ছিলেন। অমর্ত্য সেন (অর্থনীতিতে নোবেল, ১৯৯৮) --- ১৯৫১-৫৩ শিক্ষাবর্ষে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।