পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্যবিজ্ঞান পঠনপাঠনের একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বিধানসভায় পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় আইন-ছয়, ১৯৯৫ পাস হলে এই আইনবলে ২ জানুয়ারি, ১৯৯৫ তারিখে রাজধানী কলকাতায় এটি প্রতিষ্ঠিত হয়। এর আগে পশুচিকিৎসা সংক্রান্ত বিদ্যা বাংলায় চালু হয়েছিল ১৮৯৩ সালে বেঙ্গল ভেটারনারি কলেজের মাধ্যমে। এটি ছিল দেশের দ্বিতীয় প্রাচীনতম পশুচিকিৎসা কলেজ। ১৯৭৪ সালের পূর্ব পর্যন্ত কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল। ১৯৭৪ সালে এটি নদিয়া জেলার মোহনপুরে অবস্থিত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা ও প্রাণীবিজ্ঞান ফ্যাকাল্টির সঙ্গে সংযুক্ত হয়। গত দুই দশকের কার্যকালের মধ্যে এই প্রতিষ্ঠান দেশের একটি প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত ও স্বীকৃত হয়েছে। কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিতে এই প্রতিষ্ঠানের প্রশংসনীয় ভূমিকা নানা স্তরে স্বীকৃত। এলাকার আর্থ-সামাজিক বিকাশ ও মানব সম্পদের উন্নয়ন ঘটিয়ে তা সমাজের কাজে লাগানোর ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের যে ভূমিকা পালন করেছে, তা একে সর্বভারতীয় পরিচিতি দান করেছে। পশু ও মৎস্য সম্পদ পরিচালন, রোগের সমস্যা দূরীকরণ, জল সম্পদের ব্যবহার, পুষ্টি ও পরিবেশের ক্ষেত্রে আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে গবেষণা চালায় এই প্রতিষ্ঠান। কেন্দ্র ও রাজ্য সরকার, বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থকে কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠান গবেষণা ক্ষেত্রে অসাধারণ সাফল্যের নজির রেখে চলেছে। অধিত বিষয়সমূহ পশু চিকিৎসা শারীরস্থান, হিস্টোলজি ও এমব্রায়োলজি পশু চিকিৎসা ফিজিওলজি পশু চিকিৎসা জৈব রসায়ন পশু চিকিৎসা প্যাথোলজি পশু চিকিৎসা মাইক্রোবায়োলজি পশু চিকিৎসা প্যারাসাইটোলজি পশু চিকিৎসা ফার্মাকোলজি ও টক্সিকোলজি পশু চিকিৎসা সার্জারি ও রেডিওলজি পশু চিকিৎসা গায়নাকোলজ ও অবস্টেট্রিক্স পশু চিকিৎসা মেডিসিন, এথিকস ও জুরিসপ্রুডেন্স পশু চিকিৎসা এপিডেমিওলজি ও প্রিভেন্টিভ মেডিসিন পশু চিকিৎসা গণস্বাস্থ্য পশু চিকিৎসা উৎপাদন ও ম্যানেজমেন্ট পশু চিকিৎসা পুষ্টিবিজ্ঞান প্রাণী জেনেটিকস ও প্রজনন প্রাণিজ দ্রব্য প্রযুক্তি ও বাজারিকরণ বিদ্যা পশু চিকিৎসা ও অ্যানিম্যাল হাসবেন্ডারি এক্সটেনশন সূত্র : https://wbuafscl.ac.in/