সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স (সংক্ষেপে এসআইএনপি) কলকাতায় অবস্থিত একটি মৌলিক পদার্থ ও জৈবপদার্থ বিজ্ঞান গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। বিশিষ্ট ভারতীয় পদার্থবিদ মেঘনাদ সাহার নামাঙ্কিত এই প্রতিষ্ঠানটি কলকাতার বিধাননগর অঞ্চলে অবস্থিত। মেঘনাথ সাহা ছিলেন ভারতের অগ্রণী পারমাণবিক পদার্থবিদ। ১৯৩৮ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালিত পদার্থবিদ্যা অধ্যাপকের সম্মান লাভ করেন। তিনি একটি নির্দিষ্ট পারমাণবিক পদার্থবিদ্যা শিক্ষা পাঠক্রম ও কর্মসূচি প্রস্তুত করেছিলেন। এই কর্মসূচি অনুসারে জওহরলাল নেহরু ও জে. ডি. আর. টাটার সহায়তায় ১৯৪৯ সালে কলকাতায় ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রতিষ্ঠা। এসআইএনপি একটি স্বশাসিত সংস্থা হলেও এর প্রশাসন ভারত সরকারের পরমাণু শক্তি বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। প্রতিষ্ঠানটি একটি পরিচালন পর্ষদ দ্বারা পরিচালিত হয়, যার শীর্ষে থাকেন ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। ১৯৯২ সালে ভারত সরকার, পশ্চিমবঙ্গে সরকার ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী এই ব্যবস্থা ক্রিয়াশীল রয়েছে। পরিচালন পর্ষদে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছাড়াও থাকেন ভারত সরকারে পরমাণু শক্তি বিভাগের নির্বাচিত ৩ বিজ্ঞানী, শক্তি দফতরের দুই প্রতিনিধি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিনিধি, পশ্চিমবঙ্গে সরকারের একজন প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের অধিকর্তা। এই প্রতিষ্ঠানে ডক্টোরাল ডিগ্রির লক্ষ্যে গবেষণার কাজ হয় এবং পদার্থ বিজ্ঞান ও প্রাণী-পদার্থ বিদ্যা সংক্রান্ত পড়াশোনা ও গবেষণা হয়ে থাকে। প্রতিষ্ঠানটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত। এই প্রতিষ্ঠানে যে বিভাগগুলিতে গবেষণা হয়ে থাকে: অ্যাপ্ল্যায়েড নিউক্লিয়ার ফিজিক্স অ্যাস্ট্রোপার্টিকল ফিজিক্স অ্যান্ড কসমোলজি বায়োফিজিক্স অ্যান্ড স্ট্রাকচারাল জেনোমিক্স কেমিক্যাল সায়েন্সেস কম্পিউটেশনাল সায়েন্স ক্রিস্ট্যালোগ্রাফি অ্যান্ড মলেকুলার বায়োলজি কনডেন্সড ম্যাটার ফিজিক্স হাই এনার্জি নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকল ফিজিক্স নিউক্লিয়ার ফিজিক্স প্লাজমা ফিজিক্স সারফেস ফিজিক্স অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স যে কোর্সগুলি রয়েছে : এমএসসি পরবর্তী পদার্থ বিদ্যা ও জৈব পদার্থ বিদ্যা সামার স্টুডেন্টস প্রোগ্রাম (২০১৫ শিক্ষাবর্ষের জন্য আবেদনের ফর্ম http://www.saha.ac.in/web/portal/applications/summer/summer.php) পদার্থ বিদ্যা ও জৈব পদার্থ বিদ্যায় স্নাতক স্তরের অ্যাসোসিয়েটশিপ সূত্র: http://www.saha.ac.in/web/