উপরে বর্ণিত শাখাগুলি ছাড়াও বেছে নেওয়ার জন্য আরও অনেক শাখা রয়েছে। সেগুলির কথা নীচে বলা হয়েছে- পেশাগত পাঠক্রম এর মধ্যে রয়েছে অন্দর সজ্জা, অগ্নি নিরাপত্তা, সাইবার আইন, অলঙ্কারের নকশা তৈরি, ফ্যাশন ডিজাইন প্রভৃতি। পলিটেকনিক পাঠক্রম যে সব পড়ুয়া পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করছে, তারা প্রযুক্তি সংক্রান্ত ডিগ্রি কোর্সে প্রবেশিকা পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষ থেকে ভর্তি হতে পারে। পলিটেকনিক পাঠক্রমে যা পড়ানো হয়, সেগুলি ইঞ্জিনিয়ারিং পাঠক্রমেও পড়ানো হয়ে থাকে। ফলে তারা তাদের ইঞ্জিনিয়ারিং পাঠক্রম কম খরচেই সম্পূর্ণ করতে পারে। এই কোর্সগুলি সম্পূর্ণ করতে দশম শ্রেণির পর ৩ বছর লাগে। কী নিয়ে পড়াশোনা করা উচিত, তা নিয়ে এখনও বিভ্রান্ত ? সবক’টি শাখা খতিয়ে দেখে ঠিক কর, কোনটি তোমার পক্ষে উপযুক্ত। তাতে যদি তোমার মনে হয় তুমি ভুল শাখা বাছাই করেছ, তা হলেও চিন্তার কিছু নেই। কারণ দ্বাদশ শ্রেণির পরেও অন্যান্য অনেক সুযোগ রয়েছে। তোমার আগ্রহ অনুযায়ী তুমি আইন, খেলাধুলা, গণজ্ঞাপন প্রভৃতি বেছে নিতেই পার। শুভেচ্ছা রইল। সূত্র: স্নেহা, পড়ুয়া স্বেচ্ছাসেবী, বিকাশপিডিয়া পোর্টাল