পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা (পলিটেকনিক)-বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিগত ক্ষেত্রে ৩ বছরের ডিপ্লোমা কোর্স। JEXPO-র মাধ্যমে ৬০ শতাংশ আসন ভর্তি করা হয়, ৩০ শতাংশ আসন মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হয়, ১০ শতাংশ আসন ভর্তি হয় উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল পাঠক্রম থেকে। প্রতিষ্ঠানগুলি ১. এপিসি রায় পলিটেকনিক, কলকাতা। ২. এয়ার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, কৈখালি, কলকাতা। ৩. বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কলকাতা। ৪. ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। ৫. সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। ৬. সেন্ট্রাল ফুটওয়্যার ট্রেনিং সেন্টার, বজবজ। ৭. সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার, বরাহনগর, কলকাতা। ৮. জে সি ঘোষ পলিটেকনিক, কলকাতা। ৯. রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, বেলঘরিয়া। ১০. রিজিওনাল ইনস্টিটিউট অফ প্রিন্টিং টেকনোলজি, রাজা এস সি মল্লিক রোড, কলকাতা-৭০০০৩২। ১১. ওম্যানস পলিটেকনিক, কলকাতা। ১২. ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়র এক্সিকিউটিভ, হাওড়া। ১৩. হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, হুগলি। ১৪. রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির, বেলুর, হাওড়া। ১৫. সরোজমোহন ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুপ্তিপাড়া, হুগলি। ১৬. ওয়েস্টবেঙ্গল সার্ভে ইনস্টিটিউট, হুগলি। ১৭. ওম্যানস পলিটেকনিক, চন্দননগর, হুগলি। ১৮. আসানসোল পলিটেকনিক। ১৯. বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, বর্ধমান। ২০. হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অফ মাইনিং, রানিগঞ্জ, বর্ধমান। ২১. কালনা পলিটেকনিক, বর্ধমান। ২২. কন্যাপুর পলিটেকনিক, বর্ধমান। ২৩. এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বর্ধমান। ২৪. নজরুল সেন্টেনারি পলিটেকনিক, রূপনারায়ণপুর, বর্ধমান। ২৫. বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, কৃষ্ণনগর, নদিয়া। টেকনিশিয়ান ও ক্রাফ্টসম্যান ১. টেকনিশিয়ান ও ক্র্যাফটসম্যান ট্রেনিং (আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক) যোগ্যাতা- ১ বছর ও ২বছরের কোর্সের জন্য বয়স ১৯ বছরের কম হতে হবে। গ্রুপ ই কোর্সের জন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই চলবে, গ্রুপ এম-এর জন্য দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। গ্রুপ এইচ-এর জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। গ্রুপ ই-র জন্য একটি কমন এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। অন্য দুই গ্রুপের জন্য মেধাতালিকা অনুযায়ী নেওয়া হয়ে থাকে। ২. টুল অ্যান্ড ডাই মেকিং- ৪ বছরের ডিপ্লোমা- সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার, বনহুগলি, কলকাতা। মাধ্যমিকের মেধাতালিকা অনুসারে ভর্তি নেওয়া হয়। ৩. হাউজ ওয়ারিং,আর্মেচার অ্যান্ড মোটর উইন্ডিং (টেকনিশিয়ান) আইটিআই/আইটিসি ছাড়াও এই কোর্সগুলো বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে করানো হয়ে থাকে। বিস্তারিত জানার জন্য স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যোগাযোগ কর। সূত্র: http://wb.gov.in/portal/WBLabour/Employment/WBLCMSPortletLabourWindow