পাঠক্রমের বিষয়বস্তু পোশাকের জন্য রঙতত্ত্ব, অঙ্গবিন্যাস, পোশাকের ইতিহাস, সমকালীন ফ্যাশন, স্টাইল ও ট্রেন্ড, ফ্যাশন বিপণন ও বাণিজ্য, ফ্যাশনের ছবি আঁকা, সেলাই, মেয়েদের পোশাক পরিকল্পনা ইত্যাদি। আপনার ডিজাইন সংক্রান্ত ভাবনাগুলো বাস্তবায়িত করতে শিখুন পুরুষদের পোশাক, ফ্যাশনের ছবি আঁকা, নকশা নিয়ে গবেষণা, ফ্যাশনের ডিজিটাল নকশা, সেলাইয়ের কৌশল, প্রকল্প কর্মশালা, ক্ষুদ্রাকারে সংগ্রহ, বিভিন্ন ধরনভিত্তিক নকশা, খরচ সংক্রান্ত গবেষণা, ফ্যাশন সংক্রান্ত জ্ঞাপন কৌশল। নকশা সংক্রান্ত গবেষণা, পুরুষ ও মহিলাদের পোশাক সংগ্রহ, টেকসই নকশা, বিভিন্ন সংস্কৃতির ফ্যাশন সংক্রান্ত নকশা, আগামী দিনের ফ্যাশন সংক্রান্ত ইন্টার্নশিপ। উপার্জন শুরুতে মাসিক বেতন হতে পারে ১০-১৫ হাজারের মধ্যে। অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে তুমি নকশা তৈরির ক্ষেত্রে দক্ষতা ও পরিণতি অর্জন করবে এবং কয়েক বছর বাদে তোমার বেতন মাসে ৩০-৪০ হাজারে পৌঁছে যাবে। বলাই বাহুল্য, তুমি যদি এক জন বিখ্যাত ডিজাইনার হও, তা হলে গোটা পৃথিবীটাই পারিশ্রমিক হিসেবে দাবি করতে পার। বড় বড় ফ্যাশন ডিজাইনারের বেতন সব সময়ই বাড়তে থাকে। মনে রাখতে হবে, কঠোর পরিশ্রম এবং সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী ডিজাইনকে বিকশিত করার জন্য সচেতন প্রচেষ্টা ফ্যাশন শিল্পে অত্যন্ত জরুরি। প্রথম সারির সংস্থাগুলি বিখ্যাত ফ্যাশন সংস্থাগুলি যে সব ফ্যাশন ডিজাইনাররা চালান, তাঁরা হলেন: আবু জানি, জেজে ভালায়া, মণীশ মালহোত্রা, নীতু লুল্লা, রিনা ঢাকা, রিতু বেরি, রিতু কুমার, রোহিত বল, সন্দীপ খোসলা, তরুণ তাহিলয়ানি, সব্যসাচী মুখারজি প্রমুখ। এঁদের পরিচালিত সংস্থাগুলির মধ্যে কোনও সেরা পোশাক রফতানিকারক সংস্থা, ফেব্রিক প্রস্তুতকারী সংস্থা এবং ব্র্যান্ডেন ফ্যাশন শোরুম। চাকরি পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ১. খুব ভালো করে জীবনপঞ্জি বানাও, যাতে তোমার সৃজনশীল প্রতিভার ছাপ থাকে ২. কোনও বিখ্যাত ডিজাইনারের সহকারী হিসেবে কাজ করো, সংস্থাগুলি একে গুরুত্ব দেয়। ৩. বাজারে ঢোকার আগে বাজার সম্পর্কে ভালো করে গবেষণা করে নাও। ৪. বিভিন্ন ফ্যাশন সংস্থা এবং বুটিকে ফ্রিল্যান্স কাজ করো। ৫. কাজে সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং নিজস্বতার ছাপ যেন থাকে। ৬. অধৈর্য এবং সহজে উত্তেজিত হলে চলবে না। ৭. প্রত্যাখ্যাত হলে ভেঙে পড়বে না। নিজের দুর্বলতাগুলো বোঝার চেষ্টা করো এবং সেটা কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করো। ৮. কম টাকায় কাজ শুরু করে দাও। নিজেকে প্রমাণ করতে পারলে তুমি আকাশ ছুঁতে পারবে। সংশ্লিষ্ট সংযোগ যেসব স্কুল/কলেজে ফ্যাশন ডিজাইন পাঠক্রম আছে সেগুলি সম্পর্কে এবং বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক কর। ভারতের ফ্যাশন কলেজগুলির তালিকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি পার্ল একাডেমি অফ ফ্যাশন এপিজে ইনস্টিটিউট অফ ডিজাইন সূত্র: উমাশঙ্কর, স্টুডেন্ট ভলান্টিয়ার, বিকাশ পিডিয়া পোর্টাল