স্বাভাবিক সৌন্দর্য থেকে শুরু করে পোশাক ও সেই সংক্রান্ত নানা বিষয়ের সৌন্দর্য বৃদ্ধির নকশা তৈরির শিল্প ও প্রায়োগিক দিক নিয়ে চর্চার ক্ষেত্র হল ফ্যাশন ডিজাইন। এটা কি আমার উপযুক্ত ? তুমি যা-ই কর, সেটাতে যদি আকর্ষণীয় স্টাইল যুক্ত করার প্রতিভা এবং ঝোঁক তোমার থাকে , তা হলে ফ্যাশন ডিজাইনকে পেশা হিসেবে নিতে পার। অন্যকে সুন্দর দেখানোর প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে এবং তা কার্যকর করার জন্য থাকতে হবে সৃজনশীলতা ও নিজস্বতা। এ সবের সঙ্গে রঙ, অঙ্গবিন্যাস, আলোছায়ার যথাযথ মেলবন্ধন ঘটানোর মতো সৃজনশীলতাও থাকা চাই, থাকা চাই নিজের ধারণাগুলিকে এঁকে বোঝানোর দক্ষতা। নতুন নকশা, ধরন, পোশাক এবং সেই সংক্রান্ত বিষয়গুলিকে কল্পনা করার ক্ষমতা তোমার থাকা দরকার। নতুন নতুন ফেব্রিক নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুমি কতটা উপভোগ করছ, সেটাও গুরুত্বপূর্ণ। ফ্যাশন যখন পেশা ফ্যাশন শো কোঅর্ডিনেটর ফ্যাশন ফটোগ্রাফি কোঅর্ডিনেটর ফ্যাশন সংক্রান্ত পরামর্শদাতা ফ্যাশন ডিজাইনার/সহকারী ডিজাইনার ফ্যাশন স্টাইলিস্ট প্রোডাকশন সুপারভাইজার ফ্যাশন ব্যবসায়ী/ক্রেতা কোয়ালিটি কন্ট্রোলার কস্টিউম ডিজাইনার/কোঅর্ডিনেটর (টিভি, ফিল্ম অথবা নাটকের জন্য) ফ্যাশন আঁন্তেপ্রেনিউর ফ্যাশন ফোরকাস্টার প্যাটার্ন ডিজাইনার প্যাটার্ন মেকার ফ্যাশন ইলাসট্রেটর দুনিয়ার ফ্যাশন শিল্প মার্কিন ফ্যাশন ডিজাইন বেলজিয়ান ফ্যাশন ডিজাইন ব্রিটিশ ফ্যাশন ডিজাইন কানাডিয়ান ফ্যাশন ডিজাইন ফরাসি ফ্যাশন ডিজাইন জার্মান ফ্যাশন ডিজাইন ইতালিয়ান ফ্যাশন ডিজাইন জাপানি ফ্যাশন ডিজাইন সোভিয়েত ফ্যাশন ডিজাইন সুইস ফ্যাশন ডিজাইন