জিএমএটি যারা ম্যানেজমেন্টের পড়ুয়া, তাদের জন্য রয়েছে গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট বা জিএমএটি। ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হতে গেলে এই পরীক্ষাটি দিতে হয়। এই পরীক্ষায় গড় প্রাপ্ত নম্বর ৫৭০-৫৮০। যদিও সেরা স্কুলগুলিতে পড়তে হলে ৭০০ পেতেই হয়। সম্প্রতি এই পরীক্ষায় সুসংহত রিজনিং বিষয়টি যুক্ত হয়েছে। এতে পরীক্ষাটির প্রতিযোগিতার মান বেড়েছে। এই পরীক্ষা সারা পৃথিবীর প্রায় ৫০০ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে থাকে। পরীক্ষা দিতে হলে আগে থেকে আবেদন করে স্থান পাকা করে রাখতে হয়। জিএমএটি বিষয়ে আরও জানতে হলে ক্লিক করুন GMAT এসএটি আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এই স্কলাসটিক অ্যাপটিটিউড টেস্ট বা স্যাট পরীক্ষায় বসতে হয়, যদি প্রার্থী সমমানের পড়াশোনার স্তরটি অসম্পূর্ণ থাকে। এই পরীক্ষা দু’টি ভাগে হয়, লেখার ক্ষমতা ও ব্যকরণের জ্ঞান বুঝতে একটি রিজনিং পরীক্ষা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ের জ্ঞান যাচাই করতে একটি বিষয়ভিত্তিক পরীক্ষা হয়। এসএটি-র নিয়ামক সংস্থা কলেজ বোর্ড অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকায় এই পরীক্ষা বছরে সাত বার হয়। সাধারণত এই পরীক্ষা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের প্রথম শনিবার আয়োজিত হয়ে থাকে। বেশির ভাগ অন্যান্য দেশেও ওই দিনগুলিতেই পরীক্ষা হয়। এসএটি সম্পর্কে আরও জানতে ক্লিক করুন SAT এমএসিটি এবং এলএসএটি বিদেশে পড়াশোনা করার জন্য অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে রয়েছে মেডিক্যাল কলেজ অ্যাডমিশন টেস্ট বা এমএসিটি এবং ল স্কুল অ্যাডমিশন টেস্ট বা এলএসএটি। আমেরিকায় ডাক্তারি বা আইন পড়তে গেলে এই দু’টি পরীক্ষায় বসতে হয়। এমএসিটি একটি উত্তর বেছে নেওয়ার পরীক্ষা, এর মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে পড়ুয়ার জ্ঞান ও ঝোঁকটি যাচাই করে নেওয়া হয়। এমএসিটি সম্পর্কে আরও জানতে ক্লিক করুন MCAT যে সব পড়ুয়া আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ায় আইন নিয়ে পড়তে চায়, তাদের জন্য এলএসএটি-র আয়োজন করে ল স্কুল অ্যাডমিশন কাউন্সিল। এলএসএটি সম্পর্কে আরও জানতে ক্লিক করুন LSAT বিদেশে পড়তে যেতে আগ্রহী লাখো লাখো পড়ুয়ার মধ্যে থেকে উপযুক্তদের বাছাই করার জন্য এই সব প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষাগুলি অত্যন্ত উঁচু মানের এবং বিশ্বাসযোগ্য পরীক্ষা। অতএব এগুলিতে উত্তীর্ণ হতে গেলে সময় নিয়ে প্রস্তুতি সম্পূর্ণ কর এবং নিজের পছন্দের প্রতিষ্ঠানে পড়াশোনা করো।