হাজারো পড়ুয়া প্রতি বছর তাদের উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে বিদেশে যায়। শিক্ষার নানা শাখায় উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশে এখন প্রচুর সুযোগ। কিন্তু পাশাপাশি একটা কথা মাথায় রাখা দরকার বিদেশের কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাইলে সব ক্ষেত্রেই নির্দিষ্ট যোগ্যতামান অর্জন করতে হয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেই তা অর্জন করা যায়। এই সব পরীক্ষায় ভালো ফল করলে বিদেশে পড়াশোনা করার জন্য বৃত্তিও পাওয়া যায়। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশিকা পরীক্ষার কয়েকটি হল, টিওইএফএল, আইইএলটিএস, জিআরই, জিএমএটি, এসএটি, এমএসিটি এবং এলএসএটি। বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়তে গেলে এগুলিতে উত্তীর্ণ হতে হয়। কোনও কোনও ক্ষেত্রে এগুলির মধ্যে একাধিক পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হয় বা সেই দেশের জন্য নির্ধারিত কোনও পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হয়। টিওইএফএল এবং আইইএলটিএস ইংরাজি ভাষায় দক্ষতার প্রমাণ দেওয়ার জন্য সারা পৃথিবীর বেশির ভাগ পড়ুয়া যে দু’টি পরীক্ষার মধ্যে একটিতে অংশ নিয়েই থাকে সেগুলি হল বিদেশি ভাষা হিসেবে ইংরাজি পরীক্ষা টিওইএফএল এবং আন্তর্জাতিক ইংরাজি ভাষা পরীক্ষা ব্যবস্থা আইইএলটিএস। ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সেরা ১০০টি কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ বেশির ভাগ প্রতিষ্ঠান টিওইএফএল পরীক্ষাকে স্বীকৃতি দিয়ে থাকে। ভারত সহ যে সব দেশে মানুষ মাতৃভাষায় কথা বলে না, সে সব দেশ থেকে বিদেশের ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হলে আইইএলটিএস পরীক্ষা দিতে হয়। অনেক ক্ষেত্রে বিদেশে চাকরি করতে গেলেও এই পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়। টিওইএফএল সারা বছরই প্রতি সপ্তাহান্তে হয়ে থাকে। আইইএলটিএস-এর আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। এই পরীক্ষা মাসে চার বারেরও বেশি বার আয়োজিত হয়। দেশের ৭১টি কেন্দ্রে এই পরীক্ষা হয়। টিওইএফএল সংক্রান্ত আরও তথ্যের জন্য ক্লিক করুন TOEFL আইইএলটিএস সংক্রান্ত আরও তথ্যের জন্য ক্লিক করুন IELTS জিআরই যে সব ভারতীয় পড়ুয়া আমেরিকা বা কানাডায় পড়াশোনা করতে যেতে চায়, তাদের কাছে একটি জনপ্রিয় পরীক্ষা হল গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন বা জিআরই। প্রার্থীর মৌখিক, অঙ্ক এবং সাধারণ বিশ্লেষণী দক্ষতা যাচাইয়ের জন্য এটা অত্যন্ত ন্যায্য মানের পরীক্ষা। দীর্ঘ সময় জুড়ে এই পরীক্ষার ধরনে বহু পরিবর্তন এসেছে। আমেরিকায় ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান সহ স্নাতক স্তরে কোনও প্রতিষ্ঠানে পড়তে হলে এই পরীক্ষাটিতে উত্তীর্ণ হতে হয়। জিআরই সম্পর্কে আরও তথ্যের জন্য ক্লিক করুন GRE