আইসিটি কেমন ভাবে ব্যবহৃত হবে তার উপর শিক্ষকের বিষয়গত জ্ঞান প্রভাব ফেলে। পাঠদানে আইসিটি কী ভাবে ব্যবহার হচ্ছে, আইসিটি সম্পদগুলি কী ভাবে ব্যবহার করা যেতে পারে ও তারা এই পাঠদানের সঙ্গে কী ভাবে যুক্ত, এই ব্যাপারগুলির উপর শিক্ষকের নিজস্ব বিষয়ের ওপর দখলের প্রভাব আছে। শিক্ষকের বিষয় সম্পর্কে জ্ঞান এবং ছাত্রের উপলব্ধি বোঝার ক্ষমতা আইসিটিকে আরও সার্থক করে তোলে। তথ্য প্রমাণ করছে যে শিক্ষকেরা যখন বিষয় এবং বিষয়টি ছাত্রেরা কী ভাবে আত্মস্থ করছে, এই দুই বিষয়ের জ্ঞানই কাজে লাগান, তখন তাঁদের আইসিটি-এর ব্যবহারটা ছাত্রের সাফল্য আনার ক্ষেত্রে সরাসরি কার্যকর হয়। আইসিটি-র মাধ্যমে নতুন/অতিরিক্ত তথ্যের আহরণ যথেষ্ঠ নয়। নতুন এবং অতিরিক্ত তথ্যের সন্ধান না দিয়ে, ছাত্রেরা যখন তাদের বোধগম্যতা নিয়ে প্রশ্ন ও চিন্তা করার চ্যালেঞ্জের মুখোমুখি হয়, প্রাপ্তির ওপর প্রভাব তখনই সবচেয়ে বেশি হয়। স্বয়ং পাঠ গ্রহণে শিক্ষককে সাহায্য করতে পারে আইসিটি সংশোধিত ও অতিরিক্ত পাঠ্যবস্তু হাতের কাছে এনে দিয়ে আইসিটি শিক্ষকদের নিজ নিজ বিষয়ে স্বয়ং পাঠ গ্রহণের কাজে সক্ষম করে তুলতে পারে।