খুব কম সংখ্যক শিক্ষকই আইসিটি ব্যবহারে আত্মবিশ্বাসী। বিভিন্ন ধরণের আইসিটি সম্পদ ব্যবহারের ক্ষেত্রে খুব কম সংখ্যক শিক্ষকই আত্মবিশ্বাসী এবং এই সীমিত আত্মবিশ্বাস পাঠদান পদ্ধতিতে প্রভাব ফেলে। অনেক শিক্ষকই ভয়ে আইসিটি ব্যবহার করতে চান না। ওইসিডিভুক্ত দেশগুলিতে এখনও অনেক শিক্ষক আইসিটি ব্যবহার করতে ভয় পান। আর তাই তাঁদের পড়ানোর সময়ে এগুলি ব্যবহার করায় অনীহা থাকে। (কিছু সংখ্যক) শিক্ষকের অন্তত শুরুর সময়ে আইসিটি অনুপ্রেরণা দেয়। অন্তত শুরুর দিকে আইসিটি-র ব্যবহার শিক্ষকদের মধ্যে পেশাদারিত্ব বাড়াতে ও এর বিকাশ ঘটাতে এক গুরুত্বপূর্ণ উৎসাহ প্রদানকারী উপায় হিসাবে গণ্য হতে পারে। নিরবচ্ছিন্ন পেশাদারিত্ব বিকাশে শিক্ষকদের সার্থক অংশগ্রহণ বাড়াতে গেলে উৎসাহ দেওয়ার ব্যবস্থা করতে হবে। পেশাগত উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভাবে অংশগ্রহণ করার জন্য শিক্ষকদের অতিরিক্ত প্রেরণা ও উৎসাহের প্রয়োজন। শিক্ষকদের জন্য শংসাপত্র প্রদান, পেশাদারিত্বে অগ্রগতি, বেতন বৃদ্ধি, পেশাদারিত্ব বিকাশের কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সবেতন ছুটি, বিদ্যালয়ে, নিজ সম্প্রদায়ের মধ্যে ও সহকর্মীদের মধ্যে বিধিবদ্ধ ও অবিধিবদ্ধ মান্যতা প্রদান, তাদের কাছাকাছি রাখা এবং অধিক উৎপাদনশীলতা সহ বিভিন্ন ধরণের উৎসাহ প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। আইসিটি -র ব্যবহারের সুযোগ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা নির্ধারণ করে শিক্ষকেরা তা ব্যবহার করবেন কিনা। শিক্ষকদের আইসিটি সংক্রান্ত শৈলীর বিকাশ চালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তাঁরা সংশ্লিষ্ট আইসিটি উপকরণাদি ও তার কার্যকারিতা নিয়মিত পাচ্ছেন কিনা।