শিক্ষণ পদ্ধতির কেন্দ্রে থাকেন শিক্ষকেরা আইসিটি ব্যবহারকারী শিক্ষকদের ভূমিকা শিক্ষণ সহায়কের ভূমিকায় পরিবর্তিত হয়ে যাওয়া মানেই এই নয় যে শিক্ষকদের শ্রেণি কক্ষে প্রধান ভূমিকা পালনের প্রয়োজনীয়তা চলে গেল। শিক্ষকদের প্রথাগত নেতৃত্বদানের যোগ্যতা ও কর্ম-পদ্ধতি এখনও গুরুত্বপূর্ণ (বিশেষত যাঁরা পাঠ পরিকল্পনা, প্রস্তুতি ও যোগাযোগের কাজে যুক্ত আছেন)। আইসিটি ব্যবহারের সময়ে পাঠ পরিকল্পনা বিশেষ গুরুত্বপূর্ণ আইসিটি ব্যবহার করার সময়ে পাঠ পরিকল্পনা গুরুত্বপূর্ণ; যেখানে পরিকল্পনার অভাব রয়েছে, গবেষণায় দেখা গেছে, সেখানে ছাত্রদের কাজকর্মে নজর দেওয়া হয়নি এবং ফল কম পাওয়া গেছে।