প্রতিবছর ২রা সেপ্টেম্বর বিশ্বজুড়ে 'ওয়ার্ল্ড কোকোনাট ডে' বা ‘বিশ্ব নারকেল দিবস’ পালন করা হয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফলগুলির মধ্যে একটি হল নারকেল, পাশপাশি এই ফলের বহুমুখী প্রকৃতি এটিকে বাকি ফলের থেকে আলাদা করে তোলে। নারকেল বা ডাব আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারি, তা আর বলার অপেক্ষা রাখে না। নারকেলের জল, দুধ এবং তেল আমাদের স্বাস্থ্য, ত্বক এবং চুলের জন্য অত্যন্ত উপকারি। ডাব বা নারকেল দিয়ে বিভিন্ন সুস্বাদু খাবারও তৈরি করা যায়। নারকেল এমন একটি ফল, যা পৃথিবীর সব প্রান্তের মানুষের কাছেই খুব জনপ্রিয়। এই গাছের কাঠ থেকে শুরু করে পাতা, নারিকেলের ছোবড়া, জল, দুধ, মালা সবটাই ব্যবহৃত হয় কোন না কোন কাজে। তাই অর্থনীতিতেও নারকেলের ভুমিকা অপরিসীম। ২রা ডিসেম্বর ২০০৯ সালে প্রথম, ‘বিশ্ব কোকোনাট ডে’ বা ‘বিশ্ব নারকেল দিবস’ হিসেবে পালিত হয়। এই দিনটি পালনের আসল উদ্দেশ্য হল, নারকেলের উপকারিতা সম্পর্কে প্রচার করা। এবং তার পাশাপাশি কীভাবে নারকেল চাষ করা যায় এবং তা সংরক্ষণ করা যায় সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এশিয়া প্যাসিফিক কোকোনাট কমিউনিটি (APCC) প্রথম এই দিবসটি উদযাপন করে। তারপর থেকে UN-ESCAP বা United Nations Economic & Social Commission For Asia Pacific এবং APCC একসঙ্গে এই দিনটি উদযাপন শুরু করে। ভারতের বিভিন্ন রাজ্যেও এই দিনটি পালিত হয়। যেমন, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা রাজ্যে এই দিনটি বিশেষভাবে পালিত হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এই দিনটিতে নারকেলের স্বাস্থ্য উপকারিতা এবং এর অর্থকরী দিকটি নিয়েও আলোচনা, প্রদর্শনী সেমিনার ইত্যাদি করা হয়ে থাকে। গুরুত্ব দেয়া হয় নারকেলের গুণগত মান, ব্যাবহার, উপকারিতা কে। লেখকঃ রাজীব দত্ত (প্রাবন্ধিক) তথ্য সুত্রঃ কয়্যার বোর্ড অব ইন্ডিয়া