দিব্যেন্দু পালিত (জন্ম ৫ মার্চ, ১৯৩৯) এক জন সুপরিচিত লেখক। তিনি বিহারের ভাগলপুর শহরে জন্ম গ্রহণ করেন। তিনি তুলনামূলক সাহিত্যের ছাত্র ছিলেন। তিনি সেই বিষয়েই এমএ করেন। ১৯৫৫ সাল থেকে গল্প, কবিতা, প্রবন্ধ ইত্যাদি লিখতে শুরু করেন। ১৯৫৫ সালেই আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় পাতায় তাঁর প্রথম গল্পটি প্রকাশিত হয়। গল্পের নাম ছিল ছন্দপতন। উপন্যাস, গল্প, কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখছেন। বাংলা ও হিন্দি চলচিত্র ,দূরদর্শন ও বেতারে রূপায়িত হয়েছে অনেকগুলি কাহিনি। তাঁর প্রথম গল্পগ্রন্থের নাম শীত গ্রীষ্মের স্মৃতি। ১৯৫৮ সালে পিতৃবিয়োগের পর কলকাতায় চলে আসেন, শুরু তাঁর জীবন সংগ্রাম। সেই সংগ্রামের জীবন তাঁর সাহিত্য রচনার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। কর্মজীবন শুরু হয় হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকায় সাব এডিটর হিসাবে। ১৯৬৫ সালে যোগ দেন বিপণন ও বিজ্ঞাপন সংক্রান্ত পেশায়। সেই সূত্রে দীর্ঘকাল যুক্ত ছিলেন ক্ল্যারিয়ন ম্যাকান অ্যাডভার্টাইজিং সার্ভিসেস, আনন্দবাজার সংস্থা এবং দ্য স্টেটসম্যানে। তাঁর উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য সহযোদ্ধা (১৯৮৪), অন্তর্ধান (১৯৮৮), গৃহবন্দি (১৯৯০) প্রভৃতি। গল্পের মধ্যে রয়েছে মুখগুলি, শুক্রে শনি, বৃক্ষ ও অমানুষ প্রভৃতি। দিব্যেন্দুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে রাজার বাড়ি অনেক দূর (১৯৭০), আহত অর্জুন (১৯৭৩), কিছু স্মৃতি কিছু অপমান, সিন্ধুবারোয়াঁ, ভেবেছিলাম, মধ্যরাত, প্রণয়চিহ্ন, মুন্নির সঙ্গে কিছুক্ষণ ইত্যাদি। দিব্যেন্দু পালিত তাঁর সাহিত্যকীর্তির জন্য বহু পুরস্কার পেয়েছেন। ১৯৮৪ সালে তাঁর প্রথম পুরস্কার লাভ, পেলেন আনন্দ পুরস্কার। দু’ বছর পরে পেলেন ভুয়ালকা পুরস্কার। এর পর ১৯৯০ সালে পান পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিম স্মৃতি পুরস্কার এবং ১৯৯৮-তে পেলেন সর্বভারতীয় স্বীকৃতি। এল সাহিত্য অকাদেমি পুরস্কার। পুরস্কার আনন্দ পুরস্কার (১৯৮৪) বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার (১৯৯০) সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯৮) কিছু সুপরিচিত গ্রন্থ অচেনা আবেগ অনুভব অনুসরণ অন্তর্ধান অমৃত হরিণ একদিন সারাদিন ঢেউ যখন বৃষ্টি সঙ্গ ও প্রসঙ্গ রজত জয়ন্তী সংঘাত সতর্কবার্তা সিনেমায় যেমন হয় হঠাৎ একদিন হিন্দু সূত্র: উইকিপিডিয়া