এটা পরিষ্কার যে যত দ্রুত বিক্রিয়া হবে, তত দ্রুত শক্তি উৎপাদিত হবে। যদি কম সংখ্যায় বিক্রিয়া ঘটানো হয় তা হলে নিয়ন্ত্রিত শক্তি সরবরাহ হবে। পরমাণু চুল্লিতে এটাই হয়। বিস্তৃত স্থাপত্যটি অবশ্যই খুব জটিল কিন্তু নীতিটা অনেকটাই সরল। প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায়, সেটাই ব্যবহার করা হয়। এর মধ্যে ৯৯.৩ % 238U এবং ০.৭ % 235 U। শুধুমাত্র 235 U তে তাপচালিত বিভাজন প্রক্রিয়ায় ক্রিয়াশীল হয়, যখন সেটা ধীর গতির নিউট্রনকে শোষণ করে ( দ্রুত গতির নিউট্রন দ্বারা আঘাতপ্রাপ্ত হলেই 238 U বিভাজিত হয় )। ধীর গতির নিউট্রন বিভাজন বেশি দক্ষতা দাবি করে, এ ক্ষেত্রে উৎপাদিত নিউট্রনের গতিকে পরিচালকরা ধীর করে দেন। এ ক্ষেত্রে গ্রাফাইট রড পরিচালক হিসেবে কাজ করে, তার পরিবর্তে ইউরেনিয়াম রডও ব্যবহৃত হয়। একটি অনিয়ন্ত্রিত আচমকা বিভাজন দিয়ে প্রক্রিয়াটি শুরু হয়। একটি বিভাজন থেকে নিউট্রন বেরিয়ে এসে গ্রাফাইট রডের কাছে এসে ধীর গতির হয়ে যায়। সেটাকে অন্য একটি 235 U শোষণ করে এবং প্রক্রিয়াটি চলতে থাকে। যদি অনেক নিউট্রন উৎপাদিত হয়, তা হলে দ্রুত বিক্রিয়া ঘটতে থাকে এবং অনেক তাপ উৎপন্ন হয়। খুব কম নিউট্রন উৎপাদিত হলে বিক্রিয়া ধীরে ধারে বন্ধ হয়ে যায়। ব্যবস্থাটি এমন ভাবে সাজানো হয় যাতে প্রতি বিক্রিয়ায় একটি নিউট্রন উৎপাদিত হয় এবং শক্তি তাপরূপে ধীরে ও নিশ্চিত ভাবে উৎপন্ন হয়। এই তাপ বের করে দেওয়া হয় এমন ভাবে সাজানো হয় যাতে প্রতি বিক্রিয়ায় একটি নিউট্রন উৎপাদিত হয় এবং শক্তি তাপরূপে ধীরে ও নিশ্চিত ভাবে উৎপন্ন হয়। এই তাপ বের করে দেওয়া হয় ( সাধারণ ভাবে তেজস্ক্রিয় অঞ্চলকে ঘিরে থাকা পাইপের সাহায্যে জলের মাধ্যমে ) তাপ বিনিময় পদ্ধতিতে এবং ওই তাপ থেকে টার্বাইন চালিয়ে তাপ উৎপন্ন করা হয়। উৎস : পোর্টাল কন্টেন্ট দল