চাইল্ডলাইনের কাজের মধ্যে রয়েছে: • চাইল্টলাইন টিম ফোন ধরে এবং কথা বলে • সংকটে পদক্ষেপ করে • সরাসরি সহায়তা : চিকিৎসা, আশ্রয়, নিপীড়ন থেকে সুরক্ষা, পরিবারে ফিরিয়ে দেওয়া, মৃত্যু, হারিয়ে যাওয়া, কাউন্সেলিং প্রভৃতি ক্ষেত্রে • টেলিফোনে সহায়তা : মানসিক সমর্থন করা ও পথ দেখানো, যিনি ফোন করেছেন তাকে বিভিন্ন তথ্য ও যোগাযোগ দিয়ে সাহায্য করা, চাইল্ডলাইন সম্পর্কে তথ্য দেওয়া • দীর্ঘমেয়াদি পুনর্বাসন • শিশুর আপৎকালীন প্রয়োজনীয়তা মেটানোর পর চাইল্ডলাইন শিশুটির পড়াশোনা করা, ব্যবসা করা বা বাড়িতে ফিরে যাওয়ার সম্ভাবনাগুলো খতিয়ে দেখে। শিশুর নিজের সিদ্ধান্ত অনুযায়ী চাইল্ডলাইন শহরের কোনও উপযুক্ত সংগঠনের সঙ্গে তাকে যুক্ত করে দেয়।