শিশুর চরিত্র গঠনে শিক্ষকদের একটা বড় ভূমিকা থাকে। শিশুরা সজ্ঞানে বা অজ্ঞানে শিক্ষকদের অনুকরণ করে। যদি তাদের শিক্ষাগুরু সৎ চরিত্রের হন এবং ভালো ব্যবহার করেন, তা হলে শিশুরাও ভালো হয়। যদি শিক্ষক বিভিন্ন অবস্থায় মানিয়ে নিতে পারেন এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন, তা হলে শিশুরাও তা করতে শিখবে। কাজেই শিক্ষককে শিশুর চোখে আদর্শ হতে হবে। জীবনযুদ্ধে জয়ী হওয়ার কৌশলও শিক্ষকই শিশুকে শেখান। বিদ্যালয়ে শিশুর জন্য আদর্শ পরিবেশ গড়ে তুলতে পারেন শিক্ষকই।