শিশু পাচার নিয়ে যে সব আইনি ব্যবস্থা রয়েছে সেগুলি হল: ভারতীয় দণ্ডবিধি ১৮৬০--- • ঠগবাজি, জালিয়াতি, অপহরণ, অন্যায় ভাবে আটক, অপরাধমূলক ভীতি প্রদর্শন, নাবালকদের সংগ্রহ, অসৎ উদ্দেশ্যে নাবালকদের কেনাবেচা প্রভৃতি অপরাধের জন্য ভারতীয় দণ্ডবিধিতে শাস্তির বিধান রয়েছে। কিশোর ন্যায়বিচার ( শিশুদের যত্ন ও সুরক্ষা ) আইন ২০০০--- এই আইন পাচার হওয়া শিশুদের যত্ন, সুরক্ষা ,পুনর্বাসন এবং পুনরায় পরিবারে ফিরে যেতে সাহায্য করে। শিশু পাচার সম্পর্কিত নির্দিষ্ট কিছু বিষয়ে কয়েকটি বিশেষ ও স্থানীয় আইন ব্যবহার করা যেতে পারে : • অন্ধ্রপ্রদেশের দেবদাসী (উৎসর্গ রোধ) আইন, ১৯৮৮, অথবা কর্নাটকের দেবদাসী (উৎসর্গ রোধ) আইন, ১৯৮২। • বম্বে ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইন, ১৯৫৯ • বেগার শ্রমব্যবস্থা (বিলোপ) আইন, ১৯৭৬ • শিশু শ্রম নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ আইন, ১৯৮৬ • বাল্যবিবাহ দমন আইন, ১৯২৯ • অভিভাবকত্ব আইন, ১৯৯০ • হিন্দু দত্তক এবং রক্ষণাবেক্ষণ আইন, ১৯৫৬ • অনৈতিক পাচার (রোধ) আইন, ১৯৫৬ • তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ • বেআইনি মাদক দ্রব্য কেনাবেচা রোধ আইন, ১৯৮৮ • তফশিলি জাতি ও তফশিলি উপজাতি (অত্যাচার রোধ) আইন, ১৯৮৯ • মানুষের দেহের অংশ অন্য দেহে স্থানান্তরের আইন, ১৯৯৪