যে কোনও অবস্থাতেই বড়দের থেকে শিশুরাই সবথেকে বেশি অসুরক্ষিত।

তাই, শিশুরাই সরকার ও সমাজের কোনও সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার শিকার তারাই বেশি হয়

আমাদের সমাজের মতো বেশিরভাগ সমাজই মনে করে, শিশুরা তাদের অভিভাবকদের সম্পত্তি অথবা তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পথে অথবা সমাজকে কিছু দেওয়ার মতো অবস্থায় তারা এখনও পৌঁছয়নি।

মানুষ হিসেবে শিশুদেরও যে একটা মন আছে, তাদেরও কিছু মতামত দেওয়ার আছে, তাদের পছন্দ রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এটা মনেই করা হয় না।

বড়রা তাদের পথপ্রদর্শক নয়, তাদের জীবনের নিয়ন্ত্রক হয়ে দাঁড়ান।

শিশুদের ভোটাধিকার নেই, কোনও রাজনৈতিক ক্ষমতা নেই, অর্থনৈতিক ক্ষমতাও সীমিত। তাই তাদের কথা শোনাই হয় না।

শোষণ ও নিগ্রহের ক্ষেত্রে শিশুরাই সব থেকে বেশি অরক্ষিত।