শিশু ও মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা (অনুচ্ছেদ ১৫ (৩)) । সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা (অনুচ্ছেদ ২৯) । সমাজের দুর্বল শ্রেণির মধ্যে শিক্ষালাভের উৎসাহ জাগানো (অনুচ্ছেদ ৪৬) । নাগরিকদের পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নতিসাধন (অনুচ্ছেদ ৪৭) । সংবিধান ছাড়াও শিশুদের স্বার্থ রক্ষার জন্য আরও অনেক ধরনের আইন রয়েছে। এক জন দায়িত্ববান শিক্ষক ও নাগরিক হিসেবে আপনার উচিত ওই সব আইন ও তার গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকা। এই আইনগুলি সম্পর্কে আলাদা বিভাগ রয়েছে এই পুস্তিকাটিতে।