যে কোনও অবস্থাতেই বড়দের থেকে শিশুরাই সবথেকে বেশি অসুরক্ষিত। তাই, শিশুরাই সরকার ও সমাজের কোনও সক্রিয়তা বা নিষ্ক্রিয়তার শিকার তারাই বেশি হয় | আমাদের দেশের আইন এবং যে সব আন্তর্জাতিক আইনকে আমরা মান্যতা দিয়েছি, সে সব আইনে শিশুদের যে সব অধিকার দেওয়া হয়েছে, ১৮ বছরের নীচে সব ব্যক্তিই সেগুলো পাওয়ার অধিকারী। ভারতীয় সংবিধান শিশুদের জন্য কিছু বিশেষ অধিকার অঙ্গীকার করেছে। সেগুলি হল : ৬ - ১৪ বছরের মধ্যে প্রত্যেক শিশুর অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার (অনুচ্ছেদ ২১ ক)| ১৪ বছর বয়স পর্যন্ত যে কোনও রকম জটিল ও ঝামেলার কাজ না করার অধিকার (অনুচ্ছেদ ২৪)| বয়স বা শক্তির পক্ষে উপযুক্ত নয়, এমন কোনও কাজে অর্থনৈতিক প্রয়োজনীয়তার কারণে যোগ দেওয়া এবং নিগৃহীত হওয়া থেকে রক্ষা পাওয়ার অধিকার (অনুচ্ছেদ ৩৯ ঙ)| স্বাধীন ভাবে ও মর্যাদার সঙ্গে এবং সুস্থ ভাবে বেড়ে ওঠার জন্য সব রকম সুযোগ ও সুবিধা পাওয়ার অধিকার এবং নৈতিক ও বস্তুগত পরিত্যাগ ও নিগ্রহের বিরুদ্ধে শৈশব ও যৌবনকে রক্ষা করার অধিকার। (অনুচ্ছেদ ৩৯ চ) | এ সব ছাড়াও যে কোনও প্রাপ্তবয়স্ক ভারতীয় নারী বা পুরুষ যে সব অধিকার ভোগ করে থাকেন ভারতের নাগরিক হিসেবে সে সব অধিকারই তার রয়েছে। সাম্যের অধিকার (অনুচ্ছেদ ১৪) । বৈষম্যের বিরুদ্ধে অধিকার (অনুচ্ছেদ ১৫) | ব্যক্তি স্বাধীনতা ও আইনের যথাযোগ্য প্রক্রিয়ার অধিকার (অনুচ্ছেদ ২১) । বেগার শ্রমিক হিসেবে কাজ করা এবং পাচার হওয়া থেকে বাঁচার অধিকার (অনুচ্ছেদ ২৩) । দুর্বল শ্রেণির মানুষদের সামাজিক অন্যায় ও সব রকম শোষণ থেকে রক্ষা পাওয়ার অধিকার (অনুচ্ছেদ ৪৬) । দুর্বল শ্রেণির মানুষদের সামাজিক অন্যায় ও সব রকম শোষণ থেকে রক্ষা পাওয়ার অধিকার (অনুচ্ছেদ ৪৬) । উৎস : পোর্টাল কন্টেন্ট দল