আঘাত করার উদ্দেশ্যে নয়, শিশুকে সংশোধন উদ্দেশ্যে তাকে ব্যথা দিতে যে বল প্রয়োগ করা হয় তাকেই দৈহিক শাস্তি বলে। শাস্তির প্রকারভেদ- দৈহিক শাস্তি ১. চেয়ার এর মতো করে দাঁড় করিয়ে দেওয়া ২. স্কুল ব্যাগ মাথার উপর ধরে রাখতে বলা ৩. সূর্যের নীচে সারা দিন দাঁড় করিয়ে রাখা ৪. হাঁটুর উপর বসিয়ে রেখে কাজ করানো ৫. বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রাখা ৬. হাত তুলে দাঁড় করিয়ে রাখা ৭. মুখে পেন্সিল ধরে দাঁড় করিয়ে রাখা ৮. পায়ের তলা দিয়ে হাত নিয়ে কান ধরা ৯. হাত বেঁধে রাখা ১০. ওঠ বোস করানো ১১. বেত মারা ও চিমটি কাটা ১২. কাল মুলে দেওয়া মানসিক শাস্তি ১. বিপরীত লিঙ্গের দ্বারা চড় মারা ২. গালাগালি করা, অত্যাচার করা এবং অপদস্থ করা ৩. শিশুর অভ্যব্যতার কথা তার জামায় লিখে সারা স্কুল ঘোরানো ৪. ক্লাসে সবার পেছনে দাঁড়াতে বলে কাজ শেষ করতে বলা ৫. দু’দিনের জন্য তাদের স্কুল থেকে বহিস্কার করা ৬. ‘আমি বোকা’, ‘আমি গাধা’, ইত্যাদি লিখে পিঠে কাগজ সেঁটে দেওয়া ৭. প্রতি ক্লাসে শিশুটিকে নিয়ে গিয়ে অপদস্ত করা ৮. ছাত্রের গায়ের জামা খুলে নেওয়া নেতিবাচক শাস্তি ১. টিফিনের সময় ছুটি না দেওয়া ২. অন্ধকার ঘরে বন্ধ করে রাখা ৩. অভিভাবকদের ডেকে পাঠানো বা পড়ুয়াদের আচরণের ব্যাখ্যা চেয়ে বাবা-মায়ের কাছ চিঠি আনতে বলা ৪. বাড়ি পাঠিয়ে দেওয়া বা স্কুলের গেটের বাইরে বের করে দেওয়া ৫. ছাত্রদের ক্লাসরুমের মেঝেতে বসতে বাধ্য করা ৬. স্কুল চত্বর শিশুটিকে দিয়ে পরিষ্কার করান ৭. স্কুলের মাঠে শিশুটিকে দৌড় করানো ৮. শিশুটিকে অধ্যক্ষের কাছে পাঠানো ৯. শিশুটিকে ক্লাসের মধ্যে প্রবল বকাবকি করা ১০. যতক্ষণ না শিক্ষক আসেন ততক্ষণ তাকে দাঁড় করিয়ে রাখা ১১. মৌখিক ভাবে সতর্ক করা বা ডাইরিতে সতর্কবার্তা লিখে দেওয়া ১২. শিশুটিকে টিসি দেওয়ার ভয় দেখানো ১৩. তাদেরকে খেলাধুলো থেকে বঞ্চিত করা ১৪. নম্বর কেটে নেওয়া ১৫. তিন দিনের দেরি করে আসাকে, এক দিনের অনুপস্থিতির সমান ধার্য করা ১৬. অহেতুক বেশি কার্যভার আরোপ করা ১৭. জরিমানা দিতে বাধ্য করা ১৮. ক্লাসে ঢুকতে বারণ করা ১৯. গোটা দিন, গোটা সপ্তাহ বা সারা মাস ধরেই মেঝেতে বসতে দেওয়া ২০. শিশুদের নিয়মানুবর্তিতা খাতায় একটি কালো বিন্দু দেওয়া সূত্র : দৈহিক শাস্তি, স্কুলে শিশুর অধিকার লঙ্ঘন - লেখক - অধ্যাপক মাদাভুসি শ্রীধর - নলসর ইউনির্ভাসিটি অফ ল - হায়দরাবাদ