শোষণ, নিগ্রহ, অমানবিক আচরণ ও অবহেলা --- সমাজের সব শিশুকে এ ধরনের সমস্ত নিপীড়নের হাত থেকে রক্ষা করার ব্যাপারটি সুনিশ্চিত করুন। সব শিশুরই সুরক্ষার প্রয়োজন। কিন্তু সামাজিক, অর্থনৈতিক, এমনকী ভৌগোলিক কারণের জন্য কোনও কোনও শিশু অন্যদের থেকে দুর্বল অবস্থানে রয়েছে। তাদের প্রতি একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন। এই শিশুরা হল : গৃহহীন শিশুরা (যারা গ্যারেজে থাকে/ ফুটপাথে থাকে, উদ্বাস্তু ইত্যাদি) অন্য জায়গা থেকে আসা শিশুরা পথবাসী ও পলাতক শিশুরা অনাথ ও পরিত্যক্ত শিশুরা কর্মরত শিশুরা শিশু ভিখারিরা বারাঙ্গনাদের শিশুরা যে সব শিশু বেশ্যাবৃত্তি গ্রহণ করেছে পাচার হওয়া শিশুরা জেলে ও কয়েদখানার শিশুরা কয়েদিদের শিশুরা সংঘর্ষের শিকার শিশুরা প্রাকৃতিক বির্পযয়ে ক্ষতিগ্রস্ত শিশুরা এইচআইভি পজিটিভ ও এইডস্ আক্রান্ত শিশুরা মারণ ব্যধিতে আক্রান্ত শিশুরা পঙ্গু শিশুরা তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত শিশুরা