শিক্ষা সম্পর্কে জাতীয় নীতি তৈরির সঙ্গে সঙ্গে ভারত সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। যেমন- অপারেশন ব্ল্যাক বোর্ড শিক্ষা কর্মী প্রকল্প লোক জাম্বিশ কর্মসূচি মহিলা সমখ্যা জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য যে প্রধান কর্মসূচিটির রূপায়ণ চলছে, তা হল সর্বশিক্ষা অভিযান। সামগ্রিক ভাবে এর লক্ষ্য, সকলের কাছে প্রাথমিক শিক্ষা পৌঁছে দেওয়া ও তারা যাতে তা পুরোপুরি অর্জন করতে পারে তা দেখা, শিক্ষা ক্ষেত্রে লিঙ্গগত ও সামাজিক ব্যবধান দূর করা এবং শিশুদের শিক্ষার স্তরের উন্নতিসাধন।