শিক্ষাগত ভাবে পিছিয়ে থাকা ব্লকগুলিতে, যেখানে গ্রামীণ মেয়েদের সাক্ষরতার হার জাতীয় গড়ের (৪৬.১৩%, ২০০১ আদমসুমারি) নীচে এবং ছেলে ও মেয়েদের সাক্ষরতার হারের তফাৎ জাতীয় গড়ের (২১.৫৯%, ২০০১ আদমসুমারি) থেকে বেশি, এই প্রকল্প ২০০৮ সালের শুরু থেকে চালু ছিল। এ ক্ষেত্রে বিদ্যালয়গুলি যে অঞ্চলে হওয়া উচিত তা হল : যে সব উপজাতি অধ্যুষিত অঞ্চলে মেয়েদের পড়াশোনার হার কম বা অনেক মেয়ে বিদ্যালয়ে যায় না, এবং যে সব তফশি জাতি, অন্যান্য পিছিয়ে থাকা অংশ, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে মেয়েদের পড়াশোনার হার কম বা অনেক মেয়ে বিদ্যালয়ে যায় না। যে সব অঞ্চলে মেয়েদের সাক্ষরতার হার কম অথবা যে সব অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছোট ছোট জনবসতি ছড়িয়ে রয়েছে, ফলে সেই অঞ্চলগুলোয় স্কুল তৈরি হয় না। ২০০৮ সালের ১এপ্রিল থেকে ব্লকগুলির উপযুক্ততার শর্ত পরিবির্তিত করে নিম্নলিখিত বিষয়গুলি যুক্ত করা হয়েছে : শিক্ষাগত ভাবে পিছিয়ে পড়া আরও ৩১৬টি ব্লক যেখানে গ্রামীণ মেয়েদের সাক্ষরতার হার ৩০%-এর কম এবং সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত ৯৪টি শহরাঞ্চল (সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের চিহ্নিত করা) যেখানে মেয়েদের সাক্ষরতার হার জাতীয় হারের তুলনায় অনেক কম (৫৩.৬৭%, ২০০১ সালের গণনা অনুসারে)।