গ্রাম শিক্ষা সমিতির সদস্যদের দায়িত্ব ও ভূমিকা এই ভাবে পুনর্সংজ্ঞায়িত করা হয়েছে -- স্কুলের প্রয়োজনগুলি চিহ্নিত করা। জনগোষ্ঠীর সহযোগিতা নিশ্চিত করতে নির্দিষ্ট সময় অন্তর বৈঠক করা। স্কুলের প্রাপ্ত অনুদান স্বচ্ছভাবে ব্যবহার এবং স্কুলের তহবিল কার্যকর ভাবে কাজে লাগানোর জন্য প্রধান শিক্ষককে সাহায্য করা। গ্রাম শিক্ষা সমিতির যৌথ অ্যাকাউন্টটি পরিচালনা করা। প্রয়োজন অনুসারে স্কুল বাড়ির নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করা। স্কুলে পড়ার বয়স হয়েছে, এমন সকল শিশুর নথিভুক্তিকরণ এবং তাদের প্রত্যেকে যাতে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে তা নিশ্চিত করা। প্রাথমিক শিক্ষা যাতে সবার কাছে পৌঁছয়, সে জন্য যথাযথ প্রচার এবং পড়ুয়াদের খাবারের ব্যবস্থা করা। শিশুরা কেমন পড়াশোনা করছে, তাদের উপস্থিতি কেমন, শিক্ষার গুণমান কেমন, সে সব বিষয়ে নজরদারি করা। স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা এবং সাধারণ মানুষের বিভিন্ন অনুষ্ঠানে পড়ুয়াদের দিয়ে অনুষ্ঠান করানো যাতে তাদের দক্ষতা বাড়ে। প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা। স্কুলের পাবলিক ডিসপ্লে বোর্ডে স্কুল সংক্রান্ত তথ্য, বিভিন্ন সামগ্রী কেনার বিল এবং হিসাব নিকাশ প্রদর্শনের জন্য রাখা। শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ। জেলা শিক্ষা সমিতির নির্দেশিকা অনুযায়ী ইজিএস ও বিকল্প এবং উদ্ভাবনশীল শিক্ষা কেন্দ্রগুলির জন্য শিক্ষা স্বেচ্ছাসেবী নিয়োগের প্রক্রিয়ায় অংশ গ্রহণ। স্বাধীনতা দিবস, শিশু দিবস, প্রজাতন্ত্র দিবস, ক্রীড়া দিবস এবং বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলিতে স্কুলে গ্রাম শিক্ষা সমিতির বৈঠক করা।