নবম যোজনায় সর্ব শিক্ষা অভিযানের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের অর্থ অনুদানের অনুপাত ছিল ৮৫:১৫। দশম যোজনায় ছিল ৭৫:২৫ ভাগ। তার পরবর্তী পর্যায়ে অনুপাতের পরিমাণ ৫০:৫০।

রাজ্য সরকারগুলিকে প্রাথমিক শিক্ষায় তাদের বিনিয়গের মাত্রা ১৯৯৯-২০০০ সালের মতোই রাখতে হবে। সর্বশিক্ষা অভিযানে রাজ্য সরকারের বিনিয়োগ এর অতিরিক্ত।

রাজ্যের রূপায়ণকারী সমিতিকে ভারত সরকার সরাসরি টাকা দেয়। কেন্দ্রীয় সরকারের পরবর্তী কিস্তির টাকা সমিতিকে তখনই দেয় হয় যখন রাজ্যসরকার তার নিজের দেয় অর্থ প্রদান করে এবং ৫০ শতাংশ টাকার (কেন্দ্র ও রাজ্যের দেওয়া) হিসেব পেশ করে।

সর্ব শিক্ষা অভিযানে নিযুক্ত শিক্ষকদের বেতনের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রদেয় অর্থের অনুপাত নবম যোজনায় ছিল ৮৫:১৫, দশম যোজনায় ৭৫:২৫ অনুপাতে এবং তার পর ৫০:৫০ অনুপাতে।

সুনির্দিষ্ট সংশোধনের ব্যাপারে বিদেশি সাহায্যকারী সংস্থার সঙ্গে এক মত হওয়া পর্যন্ত বাইরের সাহায্যে চালু প্রকল্পগুলির আইনি চুক্তি বহাল থাকবে।

প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনা সেগুলো নবম যোজনার পর এক হয়ে যাবে (মহিলা সমখ্যা, জাতীয় বাল ভবন ও এনসিটিই ছাড়া)। জাতীয় স্তরে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় পুষ্টিকর খাদ্য সরবরাহের (মিড-ডে মিল) ক্ষেত্রে খাদ্যশস্য পরিবহণ ও সরবরাহের দায়িত্ব হবে কেন্দ্রীয় সরকারের এবং রান্না করে বিতরণ করার দায়িত্ব হবে রাজ্য সরকারের।

পিএমজিওয়াই, জেজিএসওয়াই, পিএমআরওয়াই, সুনিশ্চিত রোজগার যোজনা, এমপি/এমএলএ-দের এলাকা উন্নয়ন তহবিল/রাজ্য সরকারের বিদেশি অনুদান (যদি কিছু থাকে) এবং এনজিও-র সাহায্য ইত্যাদি সূত্র থেকে কী ভাবে কত টাকা আসছে তা পরিষ্কার ভাবে দেখানো থাকবে জেলা স্তরে শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে।

এ সমস্ত অর্থই ব্যয় হবে স্কুলগুলির উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মেরামত, শিক্ষার প্রয়োজনীয় উপকরণ ও স্থানীয় পরিচালন ব্যবস্থার জন্য যে টাকা খরচ হবে তা গ্রাম শিক্ষা সমিতি/স্কুল পরিচালন কমিটি/গ্রাম পঞ্চায়েত/অথবা অন্য কোন গ্রাম/স্কুলস্তরীয় প্রতিনিধিমূলক সংস্থার কাছে হস্তান্তর করা হবে। এই ধরনের সংস্থা রাজ্য সরকারের বিকেন্দ্রীকরণ পরিকল্পনায় তৈরি। গ্রাম অথবা স্কুলের সদস্য দ্বারা তৈরি কমিটি ঠিক করতে পারে কী ভাবে সব থেকে উপযুক্ত পদ্ধতিতে এই অর্থ ব্যয় করা যাবে।

অন্যান্য উৎসাহ ভাতা যেমন বৃত্তি বা স্কুলের পোশাক বিতরণ উভয় ক্ষেত্রেই রাজ্য সরকারি পরিকল্পনা থেকেই অর্থের সংস্থান করা হবে। এগুলোর খরচ সর্ব শিক্ষা অভিযানের তহবিল থেকে দেওয়া হবে হবে না।

সংশ্লিষ্ট সংযোগ :

১ Improvement in Quality of Elementary Education

২ Overview on Community Mobilisation

৩ Quality Dimensions

৪ Guideline for formulation of AWP&B 2013-2014