সর্বশিক্ষা অভিযান এমন একটি প্রকল্প যা জেলাস্তরে শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। শিক্ষাকে বিকেন্দ্রীকরণ করে আঞ্চলিক অধিবাসীদের দ্বারা বিদ্যালয়ের বিভিন্ন ব্যবস্থাকে পরিচালিত করেছে এই প্রকল্প। এই প্রকল্পটি সমগ্র দেশের অন্যান্য সরকারি শিক্ষা ব্যবস্থাকেও নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছে। সর্বশিক্ষা অভিযান কী সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য একটি নির্দিষ্ট সময়ভিত্তিক কর্মসূচি। সারা দেশের চাহিদানুসারে উপযুক্ত ও উচ্চপর্যায়ের বুনিয়াদি শিক্ষার ব্যবস্থা। বুনিয়াদি শিক্ষার সাহায্যে প্রত্যেককে সামাজিক ন্যায় প্রদান। পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা এবং বিদ্যালয়ের পরিচালন সমিতি, গ্রাম ও শহরের বস্তি শিক্ষা সমিতি, অভিভাবক-শিক্ষক সমিতি, মা-শিক্ষক সমিতি, উপজাতিদের স্বশাসিত পর্ষদ, এবং অন্যান্য তৃণমূল স্তরের সংগঠনকে প্রাথমিক স্কুল চালানোর ক্ষেত্রে যুক্ত করা। গোটা দেশে প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ। কেন্দ্র, রাজ্য ও স্থানীয় প্রশাসনের অংশীদারিত্ব। প্রাথমিক শিক্ষা সম্পর্কে রাজ্যগুলিকে নিজস্ব লক্ষ্য তৈরি করার এটি একটি সুযোগ।